শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।  সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ দিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের  হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোফাখ্খার হোসেন খনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর