শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাদুরিয়া বাজারে একটি বিক্ষোভ র্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভাদুরিয়া চারমাথা মোড়ে এসে জড়ো হন তারা। এসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ভারতীয় আগ্রাসার ভেঙ্গে দাও গুড়িয়ে স্লোগানে মুখরিত করে নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ স্বপন, ভাদুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কবিরুল ইসলাম,ভাদুরিয়া ইউনিয়ন  ছাত্রদলের সহঃ সভাপতি বিদ্যুৎ হোসাইন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজন মিয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান আলী, সেচ্ছাসেবকদলের  এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর