শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সাতক্ষীরায় ১শ ৪০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ 

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৪:১৯ অপরাহ্ন

১শ ৪০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি।  ১ ডিসেম্বর রবিবার সকাল  ৯ টা দিকে সাতক্ষীরা সদরের আলিপুর নাথপাড়া এলাকায় থেকে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মোঃ জালাল ঢালী(৩৮)। সে সদরের শিমুল বাড়িয়া গ্রামের মোঃ খোকন ঢালীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এসআই মোঃ আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ ৪০ পিচ ইয়াবাসহ এক যুবকে আটক করা হয়েছে।
আটককৃতের নামে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর