শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে সকলের প্রিয়মুখ ইলেকট্রিশিয়ান রাজু আহমেদ আর নেই 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

যশোরের অভয়নগরে ৩নং  চলিশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগদা গ্রামের বাসিন্দা ও নওয়াপাড়া বাজারের সাবেক ইলেকট্রিশিয়ান মিস্ত্রি মৃত- শাহাবুদ্দিনের ছেলে রাজু  আহমেদ( ৫০)  ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) শুক্রবার বিকালে বাড়ির পাশে পুকুরে মাছ ধরার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে  তিনি মারা গেছে। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়েসহ বহু গুণোগ্রাহী রেখে গেছেন । রাজু আহমেদের মৃত্যুর খবর শুনে দুর্দুরান্ত থেকে আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  এক নজরে দেখতে ছুটে আসেন। শনিবার বাদ জোহর তার জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর