শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে সাংবাদিকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। বৃহস্প্রতিবার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। মিল্টন খন্দকার উপজলোর চকমুনু গ্রামের খাজা নিজাম উদ্দিনের ছেলে।
পারবিারকি সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার রাতে তার নিজ গ্রামে ওয়াজ-মাহফিল শুনে নওগাঁ জেলা সদরে বোনের বাসায় যান। রাত অনুমান পৌনে ১২টায় হঠাৎ অসুস্থ্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মিল্টন। শুক্রবার বাদ জুম‘আ তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী বাবা-মা-ভাই-বোন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর