শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

দীর্ঘ দিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা স্পিপের মাধ্যমে তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু ১শত ৬৪ ভোট ও মো. শহিদুর রহমান শহিদ ৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ২শত ৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা গোলাম বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোশারফ হোসেন মুসা ২শত ১ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফত মোহাম্মদ নোমান এ ফলাফল ঘোষনা করেন।
এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর