শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

হরিপুরে ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের জনসমাবেশ

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার এ দাবিতে ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হরিপুর- বালিয়াডাঙ্গী সংসদীয় এলাকার ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনের সভাপতি মুনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রক্তব্য রাখেন হরিপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মানুষ কুমার, সিডিএ নির্বাহী পরিচালক শাহই মবিন জিন্না, মাঠ সমন্বয়কারী জাহিদুর রহমান, হরিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মোবারক আলী ও তরিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে ৮২টি ভূমিহীন জনসংগঠনের ৫ শতাধিক সদস্য উস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১৩ দফা দাবী সম্মিলিত একটি স্মারকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর