শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সিংড়ার নবাগত ইউএনও মাজহারুল ইসলাম

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাজহারুল ইসলাম। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের ক্যাডার। ঝিনাইদহ জেলার বাসিন্দা তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও পরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান শেষে চলনবিল অধ্যুষিত সিংড়ার ইউএনও হিসেবে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি সিংড়ায় যোগদান করেন। এরপর সন্ধ্যায় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, আমি সবার সহযোগিতা নিয়ে সিংড়ার উন্নয়নে কাজ করতে চাই। মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন সিংড়া উপহার দিতে চাই। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর