শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বীরগঞ্জে স্কাউটস,র ত্রি-বার্ষিক কাউন্সিলে কমিশনার ইসমত আরা সম্পাদক ইয়াকুব আলী নির্বাচিত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৭ (নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার  ফজলে এলাহী  সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রথম পর্বে আলোচনা সভা ও বিভিন্ন স্কাউটিং ক্যাম্প, প্রোগ্রামের  বাৎসরিক আয় ব্যয় হিসাব পেশ করা হয়।
পরে  কাউন্সিলরদের  উপস্থিতে   ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে গোলাম মোস্তফা, আব্দুল কাদের, কমিশনার ইসমত আরা, সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক মতিউল ইসলাম, কোষাধ্যক্ষ আহসান হাবিব,গ্রুপ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, এমদাদুল হক, আকেফিনা বেগম ছবি, আব্দুর রউফ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্কাউটস দিনাজপুর অঞ্চলের  সহকারী উপ-পরিচালক  সৈকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খাইরুন নাহার সহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা থেকে আগত প্রায় পাঁচশত কাউন্সিলর। সেই সাথে ত্রি- বার্ষিক কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক হিসেবে বীরগঞ্জ সরকারি কলেজের রোভার ও গার্ল ইন রোভার বন্ধুরা নিরলস ভাবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর