শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দৌলতপুরের সাংবাদিক মাসউদুর রহমানের মায়ের ইন্তেকাল

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন

দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক জবাবদিহি ও চলন বিলের আলো পত্রিকার দৌলতপুর  উপজেলা প্রতিনিধি ও দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ  সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক  মো. মাসউদুর রহমানের মা মঙ্গলবার (৫ নভেম্বর)  রাত ১১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমার জানাজার নামাজ বুধবার সকাল ১১টায় সারোটিয়াগাজী ও পাঁচআড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে সারোটিয়াগাজী ও পাঁচআড়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে দৈনিক বাংলাদেশ সময়,দৈনিক জবাবদিহি ও চলনবিলের আলো  পরিবার, দৌলতপুর  প্রেসক্লাব, সাংবাদিক সমিতির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর