শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি, খামারের ৭টি গরু লুঠ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশী জাতের ৭টি গরু লুঠের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর রেললাইন এলাকায় সিরাজুল ইসলামের খামারে এ ঘটনাটি ঘটে। ৮-১০ জনের একটি ডাকাত দল খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গরু লুঠ করে নিয়ে যায় ।

খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই খামারে গরু লালন পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে ৮টি বিদেশী জাতের গরু ছিল। মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলে। আমি দড়জা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে। এরপর ডাকাত দলেরা আমার খামারের দড়জা খুলে খামার থেকে বিদেশী জাতের বড় তিনটি গাভী ও ৪টি বাছুর নিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর