সমবয় গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ টায় একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে দৌলতপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফিরোজুল আলম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মোঃ আহসানুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বক্তব্য রাখেন প্রভাষক মোঃ তোফিজ উদ্দিন, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম , সফল উদ্যোক্তা রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মফিজুল ইসলাম প্রামুখ।