সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি, দ্বন্দ্ব নাকি মনোমালিন্য? পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটমোহরে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহর পৌর সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনী।

জানা গেছে, পঁচা বাসি খাবার পরিবেশন ও খাবারের মূল্য তালিকা না থাকায় পৌর সদরের পুরাতন বাজারে অবস্থিত স্বাদ রেস্টুরেন্টে ১৫ হাজার টাকা, নাড়িকেলপাড়া এলাকার এলাহী পোল্ট্রি ফিডে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা, একই এলাকার বন্ধু ডিমের আড়তে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং পুরাতন বাজারের বড়াল পোল্ট্রিকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকারসহ চাটমোহর থানা পুলিশের সদস্য ও চাটমোহর ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর