শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

হরিপুরে আবারও হলুদ চাষে ফিরেছে কৃষক

জহুরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও):
আপডেট সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক সময় ব্যাপক হারে হলুদের চাষ হলেও দাম না থাকায় এ ফসল চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কৃষক। এখন বাণিজ্যিকভাবে হলুদের চাহিদা বেড়েছে আর বাজারে ভালো দাম পাওয়ায় আবারও হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছেন তারা।
মিনাপুর গ্রামের কৃষক জুয়েল বলেন, বর্তমান বাজারে শুকনা হলুদের সুটি ২৯০ টাকা কেজি, এবং হলুদের গুড়া সাড়ে ৩শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তিনি এক বিঘা জমিতে হলুদের চাষ করেছেন।
হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হোসেন বলেন, অনাবাদি ও পতিত জমিসহ ২৫ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। হলুদের আয়ুকাল এক বছর। বেলে দোআঁশ ও ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ ভালো হয়।
প্রতি হেক্টর জমিতে ফলন হতে পারে ৪ দশমিক ৮ মেট্রিক টন। বর্তমান বাজারে হলুদের দাম ও চাহিদা বাড়ায় উপজেলায় হলুদের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর