সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি, দ্বন্দ্ব নাকি মনোমালিন্য? পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অস্ত্র মাদকসহ আটক ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সাহাবুল হোসেন ওই এলাকার আমির হোসেন এর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা ‘খ’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে সাহাবুল হোসেনের শয়ন কক্ষের বালিশের নিচ হতে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এসময় তার তোশকের নিচ হতে একটি লোহার তৈরী বিদেশী আট চেম্বার বিশিষ্ট রিভলভার উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে ঈশ্বরদী থানায় দুইটা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর