শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

লামায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯:২৭ অপরাহ্ন

বান্দরবানের লামায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার (২০ অক্টোবর) বিকালে লামা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার মোঃ বোরহান উদ্দীনসহ পুলিশ ও সাংবাদিকরা। এসময় মুদি মাল ও হোটেল সহ ৬ জন দোকানদারকে জরিমানা করা হয়।
জানা যায়, কৃষি বিপনন আইন, ২০১৮ এর কয়েকটি ধারায় পলাশ তালুকদারকে ৫ হাজার টাকা, মোহাম্মদ জুনাইদকে ১ হাজার, মো: সিরাজকে ৩ হাজার, মনির আহমদকে ১ হাজার, মো: জমির উদ্দিনকে ৪ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় রনজিত দাশকে ৩ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
 সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, কৃষি বিপনন আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ অভিযান পরিচালনা করা হয়। এ রকম অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর