শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা 

খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে বিএনপির উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া,জনগণ এবং ব্যবসায়ীদের হয়রানীর সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে জানায়।এর প্রেক্ষিতে রামগড় উপজেলা ও পৌর শাখার  ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন- মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,  সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহ।

পৌর বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন- মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. করিম উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর