শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের অনুদান প্রদান

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের পক্ষ হতে রাজশাহী মহানগরী এবং রাজশাহী জেলার বিভিন্ন পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্দির ও পূজামন্ডপের অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার  মোঃ আক্তার জামীল।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরীর ৭৭টি এবং জেলার ৪৬টিসহ সর্বমোট ১২৩ টি মন্দির ও পূজামন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর