শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

আসন্ন ২৭ জুলাই পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১১ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন। এরা হলেন- শাজাহান আলী (অটোরিকশা), হাসিনুর রহমান (ঘোড়া), আক্কাস আলী ( আনারস), হান্নান আলী (ঢোল), এএনএম মনিরুল ইসলাম (টেবিল ফ্যান), বকুল বিশ্বাস( কাপপিরিচ), আব্দুল্লাহ আল কাফি (মোটরসাইকেল),নাজিম উদ্দীন (দুটি পাতা), এমএ মান্নান(টেবিলফ্যান), ওলিউল্লাহ(চশমা),  মাহমুদুল আলম( রজনীগন্ধা) প্রতীক দেওয়া হয়।
উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, চাঁদভা ইউনিয়ন শূন্য পদে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ১৫ জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি হিসেবে ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাট-বাজার, অলি-গলি, পাড়ার প্রতিটি মোড়, চায়ের দোকানে সয়লাব উপ-নির্বাচন নিয়ে। নেতাকর্মী ও তাদের সমর্থকদের মাঝে চলছে পক্ষে বিপক্ষে নানা প্রচারণা।
সাইফুল ইসলাম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার কারনে পদটি শূন্য হয়ে যায়।
তবে কে হবেন আগামীর চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে মেলাতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই পর্যন্ত। চাঁদভা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৬২৬ টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ২৫২ জন, মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৩৭৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর