শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাগরপুর কাঁচামরিচের বাজার ২০০ টাকা ছাড়িয়েছে 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মাত্র কয়েক দিনের ব্যবধানে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। ১৮০ টাকার মরিচ এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হওয়ার কারণে ফসলটির দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (৮ জুলাই) সকালে নাগরপুর বাজার ঘুরে জানা যায়, ৪-৫ দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৮০ টাকা কেজিতে, সেটি বেড়ে আজ বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের উপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচামরিচ ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
মো. সাদ্দাম হোসেন নামের এক ক্রেতা বলেন, দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। চার-পাঁচ দিন আগেই ১৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২৪০-২৬০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলবো কি করে?
নাগরপুর বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী আফছার হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের খেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বরাঙ্গাইল এবং উলাইল হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।
তিনি আরো বলেন, ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন। ২২০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচামরিচ খুচরা বিক্রি করছি ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর