শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রাণীনগরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্প্রিং সকাপ ভেঙে ট্রেন চলাচল বন্ধ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে গেছে। মঙ্গলবার সকাল আনুমানিক পৌনে ১০টায় উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

এতে ট্রেনটির যান্ত্রিকত্রুটির কারণে প্রায় ২ঘন্টা বন্ধ রয়েছে উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী  রেল যোগাযোগ।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাই দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

প্রায় দেড় ঘন্টা পড় সমস্যা জনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২ টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রিন রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রাণীনগর স্টেশন মাস্টার মালিক বলেন, ট্রেনের ‘ক’ নং বগির নিছে স্প্রিং সকাপ ভেঙ্গে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে গেছে। এই বগি উদ্ধারের কাজ করছে সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল সাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর