শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নান্দাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার উম্মোচন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এই প্রথম জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও জনগণকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বশীলতার বিষয় অবহিতকরণের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার উম্মোচন করা হয়েছে। সোমবার (২৭ মে) নান্দাইল উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড নুর কমপ্লেক্স ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা ও উম্মোচন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম রাসেল ওরফে রাসেল মুন্সী। তিনি ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন করছেন। এ উপলক্ষ্যে নান্দাইল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা সহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ইশতেহার ঘোষণার পর মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল মুন্সী নান্দাইলবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি জনপ্রতিনিধি নয়, বরং জনগণের সেবক হতে চান। জনপ্রতিনিধিগণ যে জনগণের চাকর অর্থাৎ জনগণের ন্যায্য অধিকার আদায়ের বাহক তা যথার্থ সেবার মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চান। এ বিষয়ে তিনি আরও বলেন, নান্দাইলবাসী তাকে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর হাত ধরে নান্দাইলকে রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন। এছাড়া কৃষক, শ্রমিক, ব্যবসায়ি, শিক্ষার্থী ও বেকারত্ব সহ সর্বস্তরের অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাবেন এবং নান্দাইলকে জুয়া, চুরি ও মাদকমুক্ত উপজেলা গড়তে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার আশ্বাস প্রদান করেন। এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর