শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

হার্টে ছিদ্র, মেয়েকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

২ বছর ৮ মাস বয়সী শিশুকন্যা নন্দিতা তাহসিন নিধি। নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নাইম ইসলাম ও শিফা খাতুন দম্পতির একমাত্র সন্তান নিধি।

জন্মগতভাবে নিধির হার্টে দুইটা ছিদ্র আছে। নতুন করে ফুসফুসে ড্যামেজ ধরেছে। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি করতে প্রায় ৯ লক্ষ টাকার প্রয়োজন। শিশু নিধির বাবা পেশায় একজন রংমিস্ত্রী। তার পক্ষে ৯ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়।

মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আকুতি জানিয়ে মা শিফা খাতুন বলেন, ‘কোনো মা কি চায় তার সন্তান মারা যাক? অথচ দিনে দিনে আমার মেয়ে বিনা চিকিৎসায় নীরবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে! কোনো মা কী সন্তানের মৃত্যু মেনে নিতে পারে? আপনারা আমার মেয়েকে বাঁচান।’

শিশুর বাবা নাইম ইসলাম জানান, জন্মগতভাবে হার্টে ছিদ্র নিধির। চিকিৎসক দ্রুত অপারেশন করার কথা বলেছেন। অপারেশনের খরচ লাগবে প্রায় ৯ লাখ টাকা। মেয়েকে বাঁচাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সামান্য সহযোগিতায় বাঁচতে পারে একটি জীবন।

সাহায্য পাঠাতে: শিশুর বাবা নাইম ইসলাম বিকাশ পার্সোনাল ০১৩১৫১৯১৮৫৫, ব্যাংক একাউন্ট নম্বর ১০৮৫০০৫৬৯৮০২৮ ন্যাশনাল ব্যাংক, সিংড়া শাখা, নাটোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর