শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন

শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিকের নিজস্ব প্রতিবেদক মো. মহির উদ্দিন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

সাংবাদিক মহির উদ্দিন সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লার মৃত আব্দুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগমের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মা-ভাইসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা দৈনিক কলম সৈনিক সম্পাদক মো. আব্দুল হামিদ বলেন, গতকাল (বৃহস্পতিবার) সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিরাজগঞ্জ শহীম এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান।

তিনি আরও বলেন, আজ বাদ এশা মাসুমপুর-সয়াধানগড়া ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ ও পৌর মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে খোদা লিটন বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি প্রেসক্লাবসহ সবার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর