রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চরপাড়া- চিথুলিয়া মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাস্তার ড্রেইন পরিষ্কার

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলায় প্রতন্ত চড়পাড়া- চিথুলিয়া নামে গড়ে উঠে এক মানব কল্যাণ ট্রাস্ট । ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট এতিম, অসহায়, দুস্ত ব্যাক্তিদের বিভিন্ন সাহায্য সহযোগিতা সহ ঈদ সামগ্রী বিতরণ,অসুস্থ কোন ব্যাক্তিকে দেখতে যাওয়া, ইসলামী জলসা,কুরআন শিক্ষার ব্যবস্থা করা, বিনা মূল্যে চিকিৎসা ক্যাপ করা সহ বিভিন উন্নয়ন মুলক কার্যক্রম করে থাকে।

১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার মানব কল্যাণ ট্রাস্টের চরপাড়া – চিথুলিয়া সদস্যদের উদ্দ্যোগে ফরিদপুর উপজেলার নেছরাপাড়া বাজারের রাস্তার দুই পাশের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন পরিষ্কার করা হয়।

ড্রেইনের দুই পাশে লতা পাতা ও মাটি ভরাটসহ বিভিন্ন আর্বজনায় পানি চলাচল বন্ধ হয় এবং এডিস মশা সহ বিভিন্ন রোগ জীবাণু ছাড়ায়। চরপাড়া- চিথুলিয়া মানব কল্যাণ ট্রাস্টের সদস্যদের উদ্দেগ্যে ড্রেইন পরিষ্কার সহ এলাকার জনসাধারণের মাঝে সুস্থ থাকার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।পরবর্তীতে নিজেরা পরিষ্কার রাখবেন এমন অঙ্গিকার করেন। উক্ত সংগঠনের সভাপতি মো : মনিরুজ্জামান মনি,সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম সহ মোট চল্লিশ(৪০) জন সদস্য রয়েছে। সামনে লক্ষ্য মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর