শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উড়ন্ত বিমানে দুই পাইলট ঘুমালেন ২৮ মিনিট!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ এক প্রতিবেদনে জানিয়েছে, ঠিক মাঝ আকাশে যখন বিমান উড়ছে, ঠিক এমন সময় দুই পাইলটই ২৮ মিনিট ঘুমিয়ে নেন।

এয়ারলাইভডটনেট জানান, ঘটনাটা গত ২৫ জানুয়ারির। এ৩২০ বিমানটি যাত্রী নিয়ে শিডিউল অনুসারে জাকার্তার সুকর্ণ-হাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কেন্দারির হালু ওলেয়ো বিমানবন্দরে যায়। তার পর সেখান থেকে আবার যাত্রীসহ ফিরতি ফ্লাইট শুরু করে। এটি পরিচালিত হচ্ছিল দুজন পাইলট ও চারজন ফ্লাইট অ্যাটেনডেন্টের মাধ্যমে।

উড়োজাহাজটি যখন ৩৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, তখন দুই পাইলটই হেডসেট খুলে ফেলেন এবং ককপিটের লাইডস্পিকারের ভলিউম বাড়িয়ে দেওয়া হয়। এ সময় কমান্ডে থাকা পাইলট (পিআইসি) দ্বিতীয় পাইলটের (এসআইসি) কাছে বিশ্রাম নেওয়ার অনুমতি চান। এটা মঞ্জুর হয়। পিআইসি ঘুমিয়ে পড়েন। অপর পাইলট তখন দায়িত্ব বুঝে নেন।

কমান্ড পাইলটের ঘুম ভাঙলে অপর পাইলটের কাছে জানতে চান তিনি বিশ্রাম নিতে চান কিনা। জবাবে এসআইসি জানান তার বিশ্রামের প্রয়োজন নেই। দুই পাইলট এর পর নিজেদের মধ্যে ৩০ সেকেন্ডের মতো কথা বলেন। তার পর পিআইসি আবার ঘুমিয়ে পড়েন।

২০ মিনিটের মতো এসআইসি জাকার্তা এয়ার কন্ট্রোল সেন্টারের (এসিসি) একটি নির্দেশ পাঠ করেন। তার পর অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েন। বিমানটি চলছিল অটো পাইলটেই। ১২ মিনিট পর জাকার্তা এসিসি জানতে চায় BTK6723 ফ্লাইটটি বর্তমানে যেদিকে যাচ্ছে এটা ধরে আর কতক্ষণ চলবে। কিন্তু পাইলটদের থেকে কোনো উত্তর পায়নি।

এসআইসির সঙ্গে এসিসির শেষ রেকর্ড করা আলাপচারিতার ২৮ মিনিট পর কমান্ড পাইলট ঘুম থেকে ওঠে পড়েন। আর আবিষ্কার করেন উড়োজাহাজটি সঠিক পথে নেই। তিনি তার পরই দেখতে পান অপর পাইলট ঘুমিয়ে আছেন। তিনি তাকে ঘুম থেকে ডেকে তোলেন।

এ সময়ই জাকার্তা এসিসিকে জানান, BTK6723-এর রেডিও যোগাযোগে সমস্যা হয়েছিল এবং এর সমাধান হয়েছে এখন। তার পর উড়োজাহাজটি চলতে থাকে এবং ঝামেলা ছাড়াই জাকার্তায় অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর