সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মাজপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন লুৎফর রহমান বিজয়ী

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

৯ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
এদের মধ্যে লুৎফর রহমান (টিউবওয়েল) ১১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রয়াত ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে ফারুক হোসেন (মোরগ) ১০৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩৬৯৩।
তন্মধ্যে পুরুষ ভোটার ছিল ১৮৭৫ও মহিলা ভোটার ছিল ১৮১৮।  ৪/৫ মাস আগে ফারুক হোসেন এর পিতা ওমেদ আলী মারা যায়।
ফলে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর