শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পবিত্র মাহে রমজানের পৃর্ব প্রস্তুতি – মাওলানা: শামীম আহমেদ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐ মহান সত্তার যিনি আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত করে এ নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাঁর প্রেরিত নবীর অনুকরণে ইবাদত-বন্দেগী ও দিনযাপনের কথা বলে দিয়েছেন৷আখেরি নবীর উম্মত হওয়াতে আমাদের জন্য এরকম কিছু মওসুম বা সময় নির্ধারণ করে দিয়েছেন যাতে নেক আমল করে বন্দা অধিক হারে পূণ্যের অর্জনের সুযোগ পায়৷ফলে কিয়ামতের দিন বিচারকের সামনে জীবন হিসাবের সংক্ষিপ্তকরণ দেখিয়ে কোন অযুহাত দাঁড় করাতে পারবে না৷ ঐ দিনই পুণ্যের বাঁচ-বিচারে সাব্যস্ত হবে আপনার,আমার সকলের স্থায়ী আবাসন কোথায়? হয়তো চিরস্থায়ী শান্তিনিকেতন জান্নাত,নয়তো অত্যান্ত কঠোর শাস্তির জালানিকেতন জাহান্নাম৷
আর এই বর্ণিত মওসুম কিংবা সময়টি হলো পবিত্র মাহে-রমযান,যার প্রত্যেকটি মূহুর্ত কিংবা সময় অন্যান্য সময়ের চেয়ে অধিক মুল্যবান ও পূণ্যার্যনের আধিক্যতায় বেশি কার্যকরী ও উপযুক্ত৷ যে মাসটিকে মহান আল্লাহ তা’আলা তাঁর একাধিক অনুগ্রহ দ্বারা বরকতপূর্ণ করে তুলেছেন এবং চুড়ান্ত সফলতা অর্জনের লক্ষ্যে যাতে রেখেছেন অবারিত সুযোগ-সুবিধা৷ রমযানে একজন মুমিন বন্দা আরো উৎসাহ-উদ্দীপনা নিয়ে ইবাদত-বন্দেগি করতে,এমনকি কৃতিত্বের মানদণ্ডে আরো অগ্রগামী হওয়ার নিমিত্তে বোনাস স্বরূপ বে-হিসাব সাওয়াব ও ফজিলতের কথা ঘোষনা দিয়েছেন৷ যেমন-এ মাসে সওয়াবের দিক থেকে একটি ফরজ ৭০টি ফরজ আদায়ের সমান এবং একটি নফল একটি ফরজ আদায়ের সমান। তাই এ সুযোগ গ্রহণে আমাদের উৎসাহী হওয়া একান্ত জরুরি।
এই উৎকৃষ্ট মাসের পরিপূর্ণ ফায়দা হাসিল করতে হলে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর