সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

যশোরের অভয়নগরে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নীচে পড়ে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার সময় নওয়াপাড়া রেলস্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান একজন বৃদ্ধ। নীচেয় পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যাওয়ায় মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশউদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর