শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চার দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

চার দিনের সফরে নিজ জেলা পাবনাতে পৌঁছেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ নিয়ে তৃতীয়বারের মতো পাবনা এলেন তিনি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীতে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৫ জানুয়ারি) বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পড়ে আবার ঢাকায় ফিরে যায়। তাই গতকালের কর্মসূচি স্থগিত করা হয়।

জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

এদিকে নির্বাচন-পরবর্তী সময়ে নিজ জেলায় রাষ্ট্রপতির আগমন ঘিরে পাবনার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। একনজর দেখতে শহরে ভিড় করছে উৎসুক জনতা। পাবনাবাসী আশা করছেন, তৃতীয়বারের মতো পাবনায় এসে হয়তো জেলার বড় ধরনের উন্নয়নমূলক কোনও কিছু ঘোষণা দেবেন রাষ্ট্রপতি। এর আগে, পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ ছাড়া পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, ‘চার দিনের সফরে সোমবার মহামান্য রাষ্ট্রপতি স্যার পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। এ অবস্থায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। আজকে দুপুরের দিকে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সড়কপথে পাবনায় পৌঁছেছেন। রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে ৫০০ শয্যার পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।

এর আগে, গত বছরের ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর