শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইসলামের আলোকে পর উপকারের গুরুত্ব ও ফজীলাত – মাওলানা শামীম আহমেদ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মানুষ সামাজিক জীব। সামাজিক জীবনযাপনে মানুষ একা থাকতে পারে না। জগৎসংসারে তাকেও সবার সাথে মিলেমিশে চলতে হয়। আল্লাহ তায়ালা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, সবকিছু একা করার যোগ্যতা বা শক্তি তিনি আমাদেরকে দেননি। একজনকে যেটা দিছেন অন্যজনকে সেটা দেননি। তাই জীবন চলার পথে আমরা পরস্পর একে অন্যের মুখাপেক্ষী। আমাদের মধ্যে সর্বোত্তম ঔ ব্যাক্তি যে নিজেকে অন্যর উপকারে নিয়োজিত রাখতে পারে।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেন, ‘তোমরাই শ্রেষ্ট জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে’। (সুরা আলে ইমরান, ১১০)।
মানুষের শ্রেষ্ঠ গুণগুলোর অন্যতম হলো পরোপকারী। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরোপকারীর উজ্জ্বল দৃষ্টান্ত। যা রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহী লাভের হাদিস থেকে স্পষ্ট বুঝা যায়। নবীজি সাঃ এর উপর যখন ওহী অবতীর্ণ হলো, তখন তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু আনহার কাছে এসে বললেন, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আমি আমার জীবনের আশঙ্কা করছি।
তখন খাদিজা রাদিআল্লাহু আনহা তাঁকে অভয় দিয়ে বললেন আল্লাহ পাক কখনো আপনার অমঙ্গল করবেন না। কারণ, আপনি আল্লাহর সৃষ্টির সেবা করেন, গরিব-দুঃখীর জন্য কাজ করেন, অসহায়-এতিমের ভার বহন করেন, তাদের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখেন।’ (বুখারি: ৪৫৭)।
ইসলাম সহানুভূতির ধর্ম। ইসলাম মানুষকে সহানুভূতির শিক্ষা দেয়। পরোপকারে ইসলামে অনেক উপকার রয়েছে। হাদিস শরীফে আছে, নবী করীম সাঃ ইরশাদ করেন, তোমার ভাইয়ের চেহারায় তাকিয়ে মুচকি হাসাও তোমার জন্যে একটি সদকা। সৎকাজের প্রতি আদেশ এবং অসৎকাজ থেকে বাধাপ্রদানও সদকা। পথ হারানো কাউকে সঠিক পথ দেখিয়ে দেয়াটাও তোমার জন্যে সদকা। দৃষ্টিশক্তি দুর্বল- এমন কাউকে সহযোগিতা করাও তোমার জন্যে সদকা। রাস্তা থেকে পাথর, কাটা আর হাড্ডি সরিয়ে দেওয়াও তোমার জন্যে সদকা। ভাইয়ের বালতিতে তোমার বালতি থেকে একটু পানি ঢেলে দেওয়াও তোমার জন্যে সদকা। (জামে তিরমিযী, হাদীস ১৯৫৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর