শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন মেজর জেনারেল আব্দুস সালাম

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএসপিএসপি অব :)।  আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বোর্ড সভাপতির ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি।
তারই অংশ হিসেবে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেয়া হচ্ছে।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল আব্দুস সালাম। গত ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ৮৩ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এই সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএসসি অব:)। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে (১৯৯৬ সালের ১২ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম খান জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) তুলনায় ১১হাজার ৬৬০ ভোট ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ( ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ) তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুররম খান চৌধুরী বিএনপি (ধানের শীষ) তুলনায় ৭০ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর