সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেন-এনামুল হক বাবুল

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বিশাল সংবর্ধণা প্রদান করা হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে এই সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসনময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
নবনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, ‘যশোর-৪ আসনে সকল প্রকার নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ। এর সাথে যারা জড়িত থাকবে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, চলার পথে কাজ করার সময় অনেক ভুলত্রুটি হতে পারে। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এনামুল হক বাবুলকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ক্রীড়া সংগঠনসহ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর