সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী গালিব বিজয়ী

আটঘরিয়ায়(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী গালিবুর রহমান শরীফ প্রায় দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সংসদীয় আসন-৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মোট ১২৯টি কেন্দ্রের সর্বশেষ ফলাফল অনুযায়ী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪শ ৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) পেয়েছেন ১৪ হাজার ৬শ ৬২ ভোট।
মশাল প্রতীকের প্রার্থী আব্দুল খালেক(জাতীয় সমাজতন্ত্রীক দল) পেয়েছেন ১০৬০ ভোট, আম প্রতীকের প্রার্থী মুনসুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টির) পেয়েছেন ৭৮৭ ভোট,
লাঙ্গল প্রতিকের প্রার্থী রেজাউল করিম খোকন ( জাতীয় পাটি) পেয়েছেন ১৫৩৩ ভোট, গামছা প্রতিকের প্রার্থী আতাউল হাসান (কৃষক শ্রমিক লীগ) পেয়েছেন ৮২৬ ভোট।
পাবনা-৪ আসনে ১২৯ টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ২শ ৩১, এর মধ্যে আটঘরিয়া উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৬৩ ভোট, ঈশ্বরদী উপজেলায় মোট ২ লাখ ৭৩ হাজার ১শ ৬৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর