সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে নৌকার পক্ষে মাঠে নামলো মহানগর যুবলীগ

রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে মাঠে নেমেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মহানগরীর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে নৌকার পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে মহানগর যুবলীগের নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
এসময় মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল,সাবেক যুগ্ম সম্পাদক  মনিরুজ্জামান খান মনির,সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল,সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর