মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পলককে দিয়ে এলাকাকে ঢেলে সাজিয়ে ফেলেন -লিটন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আপনারা পলককে দিয়ে এলাকা ঢেলে সাজিয়ে ফেলেন। অনুন্নত চলনবিলকে সাজিয়ে নতুন রুপ দিয়েছেন আমার ছোট ভাই পলক।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী এডভোকেট জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
লিটন বলেন, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা একসময় ছিল অবহেলিত, অনুন্নত। ১৫ বছরে পলক সিংড়াকে পরিবর্তন করে নতুন রুপ দিয়েছেন। যিনি কাজ করেন, তার ভুল হয়। পলকও কাজ করতে গিয়ে ভুল করেছে। তার ভুলত্রুটি মাফ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে চলনবিলকে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
বিএনপির সমালোচনা করে লিটন বলেন, জাতীয় নির্বাচন এলেই বিএনপি-জামায়াত নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে। তাদের পাল্লা ভারী নয় জন্য নির্বাচনে আসতে চায়না। বিএনপির শাসনামলে সারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। এখন আর সারের জন্য জীবন দিতে হয়না।
সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর