মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীর ঘোড়জাণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস এর জনসভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঘোড়জান ইউনিয়নের সৌহার্দ্য বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ঘোড়জান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় নেতাকর্মীরা, এতে জনসমুদ্রে রুপ নেয় এ জনসভা। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসকে পেয়ে শ্লোগানে শ্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীরা।
হাসান মুন্সির সভাপতিত্ব ও কামরুল হায়দার মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, ওয়াটা কেমিক্যাল এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল, প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাষ্টার, উপজেলা আ.লীগের সহসভাপতি নুর হোসেন চৌধুরী সঞ্জু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, বাঘুটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী, ৪১তম বিসিএস-এ (এএসপি ক্যাডার) সুপারিশ প্রাপ্ত দেলোয়ার এইচ রাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আব্দুল লতিফ বিশ্বাস তার বক্তব্যে বলেন গত ১০ বছরে সারাদেশের উন্নয়ন হলেও চৌহালী-বেলকুচির কোনো উন্নয়ন হয়নি। আপনারা আমার কাছে মোবাইল টাওয়ার, রাস্তা পাকাকরণ ও নদী ভাঙন রোধের দাবি জানিয়েছেন। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে সকল দাবি পূরণ করা হবে, ইনশাআল্লাহ।
শিল্পপতি নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন আমি আগেও যে কোনো বিপদে আপনাদের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো। ঈগলে ভোট দিয়ে বিশ্বাস ভাইকে এমপি বানালে তার সাথে উন্নয়নের ভাগী হবো। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে একটি বালিকা উচ্চবিদ্যালয় স্থাপনের জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে যান তিনি।
নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আবু নজির মিয়া, বেলকুচি উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, মৎস্যজীবি লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর