মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনা-৪, এমপি প্রার্থীদের চেনেন না ভোটাররা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  গালিবুর রহমান শরীফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ রেজাউল করিম (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগ মোঃ আতাউল হাসান (গামছা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক (মশাল), ন্যাশনাল পিপলস পার্টি মোঃ মনছুর রহমান (আম)।
গালিবুর রহমান শরীফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল মার্কা) ছাড়া অন্য চার প্রার্থীকে চেনেন না এ আসনের সাধারণ ভোটাররা।
জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপকভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাস (ঈগল)। এ দু’জন ছাড়া ভোটের মাঠে বাকি চার জনের দেখা নেই।
বাকি চার জনের কোনো পোস্টারও  এলাকায় দেখা যাচ্ছে না। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ওই চারজনকে এলাকায় মানুষজন কোন সময় দেখেননি এমনকি তাদের কোন পোস্টার, মাইকিংও দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর