সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

পাবনায় অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনে ডা. আহমেদ মোস্তফা নোমানের লিফলেট বিতরণ

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পাবনায় লিফলেট বিতরণ করছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টায় পাবনার মালঞ্চি বাজারে পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি, জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ, তাঁতীদল নেতা মুন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। তিনি বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর