মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মা বোনদের স্বতস্ফুর্ত অংশগ্রহন, হাওয়া লেগেছে নৌকার পালে – আহসানুল ইসলাম টিটু এমপি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচনী আলোচনা সভায় বলেন, মা বোনদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণই প্রমাণ করে নৌকার পালে হাওয়া লেগেছে। এলাকার ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আজ নাগরপুর-দেলদুয়ারের মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছে। তিনি আরো বলেন, নির্বাচন কতটা উৎসব মূখর পরিবেশে হচ্ছে রাতের বেলা এই প্রচন্ড শীত উপেক্ষা করে এ নির্বাচনী সভায় আপনাদের এ উপস্থিতিই তা প্রমাণ করে। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের দক্ষিণ বাবনাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় বিগত সময়ে নাগরপুরের বিভিন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে আবারো নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা আক্তার প্রমূখ। এসময় আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর