মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরের পাকুটিয়ায় নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।
পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক এর সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা উওর আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদিকা হাসিনা বারী চৌধরী, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য আইযুব আজাদ, কামরুন নাহার কাকলী প্রমুখ।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য আব্দুল সালাম খান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল আওয়াল নান্নু, মো. আওয়াল, পাকুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রশিদুল ইসলাম রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর