মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু পেলেন ঈগল প্রতীক

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী তারেক শামস খান হিমু  ঈগল প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ ঘোষণা পাবার পর তারেক শামস খান হিমু গণমাধ্যম’কে বলেন- আমি প্রথমে ধন্যবাদ জানাই টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম মহোদয়’কে। খুবি সুন্দর পরিবেশে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। আমি আামার নির্বাচনি এলাকা প্রিয় নাগরপুর-দেলদুয়ার বাসীর উৎসাহ উদ্দীপনায় স্বতন্ত্র প্রার্থী হয়ে আজ ঈগল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছি। আশাকরি আগামী (৭ জানুয়ারি) ২০২৪ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে সাধারণ জনগনের ভাগ্যে বদলের সুযোগ করে দিবে। এবং টাঙ্গাইল জেলা প্রশাসক ও এসপি মহোদয়ে’র কাছে আমার চাওয়া যেনো খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে সাধারণ জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
উল্লেখ্য; ২১ নভেম্বর তিনি নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন। নৌকা প্রতীক না পেয়ে ৩০ নভেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেন। পরবর্তীতে তার স্বতন্ত্র মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে ১৩ ডিসেম্বর তার স্বতন্ত্র মনোনয়ন ফিরে পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর