সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শৈশব কৈশোরের স্মৃতিময় সোনালী দিন – শামীমা নাইস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

স্মৃতির পাতায় আজও অমলিন
শৈশব কৈশোরের মধুময় সোনালী দিন।
স্কুল শেষে ঘরে ফিরে কাঁধ থেকে
স্কুলব্যাগ নামিয়ে মনে হতো বেঁচে গেছি!
তারপর মায়ের চোখ ফাঁকি দিয়ে
এক দৌড়ে খেলার মাঠে
কতো রকম খেলায় মেতেছি !
এক্কা দোক্কা,ইচিং বিচিং, গোস্তচুরি, গোল্লাছুট,
মহা আনন্দে কেটেছে হাজারো মিষ্টি বিকেল;
নোনা বদন, টিপু–
খেলার দিনগুলোও খুব মনে পড়ে
মনে পড়ে
প্রিয় বন্ধুদের  নাম, তাদের নিষ্পাপ  মুখগুলো
মনের মাঝে স্মৃতির বিচরণ অনুক্ষণ।
শৈশব কৈশোরের বন্ধুরা তোরা সব কে কোথায়?
কেমন আছিস? অনেকের খবরও জানিনা !
অথচ একটা বিকেলও তোদের ছাড়া চলতো না
তোদের কি মনে পড়ে আমাকে?
সেইযে, এই আমি–
কখনো  চঞ্চল, কখনো চুপচাপ শান্ত, অবুঝ বালিকা!
তোদেরও কি মনে পড়ে
আমাদের সেই দূরন্ত শৈশব, কৈশোর,
মান অভিমান, ছোট ছোট আনন্দ।
ঝড় বৃষ্টি হলেই পড়ে যেতো আম কুড়োবার ধূম
কে শোনে মায়ের গালমন্দ, চোখ রাঙানি
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
আম কুড়োতে জড়ো হতাম আমতলায়
যেনো কেউ আম খাইনি কোনদিন !
তোদেরকি সেই ছড়াটা মনে আছে —
“ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ… “
ঘাসফড়িং আর রঙিন প্রজাপতির পিছনে ছুটে ছুটে
কেটেছে অসংখ্য বিকেল
সময়ের স্রোতে ব্যস্ত জীবনে
কখনো কখনো আবছায়া হয়
সেইসব আনন্দমুখর স্মৃতি;
তবুও বার বার ফিরে যাই
আমাদের শৈশব কৈশোরের রঙিন দিনগুলোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর