মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিলেটে এডভোকেট মিসবাহ সিরাজের গাড়ীবহরে ককটেল হামলা

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা দরগাহ গেইট এলাকায় তার গাড়িবহর লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এবং পরে মিসবাহ সিরাজের অনুসারীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ অনুসারীদের নিয়ে শোডাউন করে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মনোনয়নপত্র জমা শেষে নেতাকর্মীদের নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় ফেরার সময় দরগাহ গেইট এলাকায় তার গাড়িবহর লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. আলী মাহমুদ জানান, মিসবাহ উদ্দিন সিরাজের গাড়িবহরে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর