মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন টিটু

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নির্বাচনী আচরণ বিধি মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী আফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক ফজলু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মো শওকত আলী, মো. শফিকুর রহমান খান শাকিল, মো. আবু বকর সিদ্দিকসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, এ আসন থেকে যোগ্য মনে করে বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা  দেশ রত্ন মাননীয় প্রধান শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর