সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাজার পূজা – এস এম মনি সরকার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মাটির ভিতর পঁচা ফকির নিরেট মাটি দেহ
কেহ বলেন দুইশ বছর চারশ বছর কেহ।
কোথায় বাড়ি, জন্ম, মৃত্যু কেউ জানে না তাহা,
ভূজার ছলে পূজার ছলে সেজদা করে আহা।।
বাবা আমার মস্ত কামেল পানির উপর ভাসে
জায়নামাজে উড়ে এসে শুয়ে আছে এ দেশে।
যত রকম নেশা আছে ভক্তরা সব করে
মৌন প্রহর যৌন প্রহর কাটে এ মাজারে।।
খাশি কিংবা মহিষ নিয়ে আসে কতোক বোকা,
মাটির ভিতর মিশে গিয়ে দিচ্ছেন বাবা ধোকা।
বাবা নামের দান দক্ষিণা বাবার নামের টাকা
জ্যান্ত বাবা নেয় পকেটে মাজার করে ফাঁকা।।
বাবা মরে ভুত হয়েছে বেঁচে তার রুহ
ভন্ডরা সব সাজিয়েছে অলৌকিক এক দেহ।
নাম না জানা কবরে এক টানিয়ে লালসালু,
শান বাধানোর পরে বাবার আজব উদয় হলো।।
কিসের বাবা কিসের পূজা পেটের পূজা সারে
সেই সাথে হয় ফ্রী ভন্ডামী আয়ও কিছু বাড়ে।
হয়ত ভালো আবেদ বান্দা ছিলেন দেশে তিনি
হয়ত আল্লাহর দয়ার সুখে থাকবেন চিরদিনি।।
তাই বলে কি উনার নামে করবে মাটির পূজা?
ঈমান কুফর প্রভেদ কোথায় মাজার মুর্তির ভূজা?
মাজার গুলো হাজার লোকের ইমান খাচ্ছে কেড়ে,
মাটি হওয়া নির্দোষ লোকের দায় চেপেছে ঘাড়ে।।
গাঁজা সেবী মুরিদান খাদেম, জ্বালায় লোবান মোম
মানুষকে তোরা পশু ভাবিস? বলদ ভাবিস হুম?
মাজার পূজা, রাজার পূজা, নিতার পূজা ছেড়ে
মানুষ হ তুই ভন্ড দানব যাওয়ার আগে কবরে।
দ্বীনের নবী স্ত্রীকে নিয়ে পরছেন হোঁচট খেয়ে
গজব রুপি বাবা এলেন জায়নামাজে বেয়ে।
সালু পাগড়ি ভুত পুজারী ওই ইমান হন্তার দল,
কালেমা পড়ে মুসলিম হবি আমার সাথে চল্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর