সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অগ্নিসেনা – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা,
দেশের তরে সদা জাগি
হাজার রাত্রি বেনা।
অগ্নিকাণ্ড দুর্ঘটনা
ঘটলে কোনো স্থানে,
খবর জানার সাথে সাথেই
যাই ছুটে সেখানে।
দেশে যতো আগুন লাগে
সকল আগুন চেনা,
আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা।
আমরা সকল আগুন নিভাই
করে হাজার চেষ্টা,
তাপ ধোঁয়াতে যাই না চলে
পেলে ক্ষুধা তেষ্টা।
দেশের সেবায় মোদের যদি
হয় গো কভূ মরণ।
আমরা সবাই হাসতে হাসতে
করব যে তা বরণ।
সৎ-সাহস আর শৃঙ্খলাতে
আমরা চিরচেনা,
আমরা নবীন আমরা প্রবীণ
আমরা অগ্নিসেনা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর