সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্লেশ – অরণ্য আকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বাজল তামায়, অসুর মানব

কিনছে বিষের বাঁশি,

বাঁশির  শিশে  অনল  বিষে

চিবুকে থামায় হাসি।

ভুবন ডাঙার শুভ্রনীলে হায়!

অথই বিষাদ জল,

অবোধ জনে ডুবল তলায়

হারায় শক্তির বল।

জল ডুঙিতে জাগল খলের

ছাপলে আকাশময়,

উজান ভাটির মাটি- মানুষে

ঢুকলো মনে ভয়।

ড্রাগণ-হাসির অগ্নি ফণায়

পুড়লো বনের মাটি,

বৃক্ষ তরুতে  নামলো মরু

পুড়ল আমের আঁটি।

বাঁচাও বৃক্ষ বাঁচাও মানুষ

বাঁচুক প্রকৃতি দেশ,

উদাস হাওয়ায় ফুটুক হাসি

ছাড়ুক দুঃখ-ক্লেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর