সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় পানির বালতিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বান্দরবানের লামায় বালতির পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা মনি(১৮)মাস। (২৮ আগষ্ট) সোমবার বেলা ১১টায় পৌরসভার ৬নং ওয়ার্ড লামামুখ এলাকায় এই ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা মো. রফিক সরকার বলেন, রাইসা মনির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন অগোচরে বাসার বাথরুমের পানির বালতিতে উপুড় হয়ে পড়ে যায় । পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টার দিকে লামা সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাইসা মনি লামা পৌরসভার লামামুখ গ্রামের যুবলীগ নেতা মো. রফিক সরকার এর মেয়ে। রাইসা এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন,শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে দাফনের জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর