শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধ পশু চিকিৎসক প্রশিক্ষণ সেন্টারকে জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অনুমোদনবিহীন পল্লী চিকিৎসক ও পশু চিকিৎসক প্রশিক্ষণ সেন্টার পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিমল চন্দ্র (৬৩) কে ৩০ হাজার জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান উপজেলার পৌর সদরের মেন্দা কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদন্ডাদেশ আরোপ করেন। বিমল চন্দ্র ওই মহল্লার কমল চন্দ্রের ছেলে ও সাবেক ব্যাংকার ।

জানা গেছে, উপজেলার মেন্দা কালিবাড়ি এলাকায় নিজস্ব বাসভবনের একটি কক্ষে লাইসেন্স বিহীন অবৈধভাবে ২ বছর ধরে গবাদিপশু প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছিলেন বিমল চন্দ্র। এমন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় পল্লী চিকিৎসক ও পশু চিকিৎসক প্রশিক্ষণ সেন্টারের সত্বাধিকারী বিমল কুমারকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ১৪ ধারা লংঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয় এবং লাইসেন্সবিহীন প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।  এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলমসহ ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, লাইসেন্স বিহীন অবৈধ গবাদিপশু প্রশিক্ষণ ও চিকিৎসা বন্ধে আগামীতে এই ধরণের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর